Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শুরুর দিনই বজবজে জেলা বইমেলায় উপচে পড়া ভিড়

শুরুর দিনই বজবজে জেলা বইমেলায় উপচে পড়া ভিড়
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বজবজ: বুধবার সন্ধ্যায় বজবজের সুভাষ উদ্যানে ৩০ তম দক্ষিণ ২৪ পরগনা জেলা বইমেলার উদ্বোধন হল। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী প্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পরিবহণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ভাস্কর পাল, মহকুমা শাসক তমোঘ্ন কর, দুই বিধায়ক অশোক দেব ও দুলাল দাস, দুই চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত এবং তাপস বিশ্বাস প্রমুখ। এখন মুঠোফোনে আসক্ত অধিকাংশ। একমাত্র বই পারে ছোট থেকে বড়দের সেই জায়গা থেকে মানবিক ও সংবেদনশীল মননের জগতে ফিরিয়ে আনতে। এমনটাই বললেন গ্রন্থাগার মন্ত্রী। সব মিলিয়ে ৭০টি বড় প্রকাশনা সংস্থা স্টল দিয়েছে এই মেলায়। এছাড়াও লিটল ম্যাগাজিনের জন্য আলাদা জায়গা করা হয়েছে। পথশিশু ও বৃদ্ধাদের নিয়ে কাজ করে, এমন দু’টি সংস্থাও স্টল দিয়েছে এখানে। বইমেলা অভর্থনা কমিটির চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বলেন, এদিন প্রচুর মানুষ মেলায় এসেছিল। প্রতিটি স্টলের সামনে ভিড় হয়েছিল ব্যাপক। মেলা ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ