Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দলীপে নজরে শ্রেয়স-যশস্বী

দলীপ ট্রফি মানেই জাতীয় নির্বাচকদের নজর কেড়ে নেওয়ার মঞ্চ।

দলীপে নজরে শ্রেয়স-যশস্বী
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

বেঙ্গালুরু: দলীপ ট্রফি মানেই জাতীয় নির্বাচকদের নজর কেড়ে নেওয়ার মঞ্চ। বৃহস্পতিবার শুরু হতে চলা দু’টি সেমি-ফাইনাল তাই হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। সেন্টার অব এক্সলেন্সেই হবে দু’টি ম্যাচ। একটিতে মুখোমুখি পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চল। অন্যটিতে দক্ষিণাঞ্চলের প্রতিপক্ষ উত্তরাঞ্চল। 

Advertisement

পশ্চিমাঞ্চল দলে শার্দূল ঠাকুরের নেতৃত্বে খেলবেন শ্রেয়স আয়ার, যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, তনুশ কোটিয়ান, তুষার দেশপাণ্ডেরা। এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ না পাওয়া শ্রেয়স বড় রান পান কি না, সেদিকেই চোখ ক্রিকেটপ্রেমীদের। আইপিএলে দুর্দান্ত ফর্মে না থাকলেও জাতীয় দলের দরজা বন্ধই থেকেছে তাঁর। শ্রেয়সকে দলে না রাখার ব্যাপারে সরব হয়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে ব্যাটেই জবাব দিতে পারেন তিনি। যশস্বী আবার চাইবেন, অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজের জন্য তৈরি হতে। ইংল্যান্ড সফরে সাদামাটা পারফরম্যান্সের পর শার্দূলেরও অলরাউন্ডার হিসেবে নিজেকে চেনানোর তাগিদ রয়েছে। তবে চোটের জন্য ছিটকে গিয়েছেন সরফরাজ খান। মধ্যাঞ্চল অবশ্য এত তারকাখচিত নয়। তার উপর কুলদীপ যাদবকে পাচ্ছে না তারা। এশিয়া কাপের জন্য দুবাই উড়ে যাবেন তিনি। অধিনায়ক ধ্রুব জুরেলের খেলা নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে।
অন্যদিকে, অধিনায়ক তিলক ভার্মাকে ছাড়াই উত্তরাঞ্চলের বিরুদ্ধে নামছে দক্ষিণাঞ্চল। পেসার বিশাখ বিজয়কুমার, বাঁ-হাতি স্পিনার সাই কিশোরও নেই চোটের জন্য। তবে দেবদূত পাদিক্কাল, জগদীশন, সলমন নিজাররা রয়েছেন ব্যাটিংয়ে। উত্তরাঞ্চলও পাচ্ছে না অর্শদীপ সিং, হর্ষিত রানাকে। 

সম্পর্কিত সংবাদ