Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বাদ সূর্যকুমার, ভারতের টি-২০ দলের নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার, দলে বৈভব সূর্যবংশী

ভারতের টি-২০ দলের নতুন অধিনায়ক হলেন শ্রেয়াস আইয়ার। ১৫ বছরের বৈভব সূর্যবংশী পেলেন দলে। আসন্ন সিরিজে মাঠে নামার অপেক্ষা। বিস্তারিত পড়ুন।

বাদ সূর্যকুমার, ভারতের টি-২০ দলের নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার, দলে বৈভব সূর্যবংশী
  • ৬ জুন, ২০২৬ ১৪:৪০
Prefer us on Google

মুম্বই, ৬ জুন: অধিনায়ক পরিবর্তন হয়ে গেল ভারতের টি-টোয়েন্টি দলের। সূর্য কুমার যাদব কে শুধু অধিনায়ক পদ থেকে সরানোই নয় ছেঁটে ফেলা হলো দল থেকেই। সূর্যের বদলে ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হলেন শ্রেয়াস আইয়ার। আসন্ন আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফর এবং এশিয়ান গেমসের জন্য দল নির্বাচনে বসেছিলেন নির্বাচকরা। আর সেই দল থেকে যেমন অধিনায়ককে ছাঁটাই করা হলো, তেমন বাদ গেলেন হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং এর মত সিনিয়র প্লেয়াররা। আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান করেও সুযোগ হলো না ভারতের টেস্ট ও একদিনের দলের অধিনায়ক শুভমান গিলের। 

Advertisement

এদিন নির্বাচকরা দলে নিলেন ভারতীয় ক্রিকেটের নতুন সেন্সেশন বৈভব সূর্যবংশীকে। ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবথেকে কনিষ্ঠ প্লেয়ার হিসেবে দলে সুযোগ পেলেন বৈভব। আজ শনিবার তার বয়স ১৫ বছর ৭১ দিন। এর আগে ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন শচীন টেন্ডুলকার। তখন তার বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন। আর আসন্ন সিরিজে যদি জাতীয় দলের জার্সি পড়ে মাঠে নামেন তাহলে শচীনের সেই রেকর্ড ভেঙে দেবেন সূর্যবংশী। বৈভব ছাড়াও আইপিএলে দুরন্ত পারফরমেন্সের জন্য সুযোগ পেলেন জোরে বোলার প্রিন্স যাদব।

আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর পটেল, হর্ষিত রানা, ঈশান কিশন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী।

এশিয়ান গেমসের দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর পটেল, হর্ষিত রানা, ঈশান কিশন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী।

Advertisement
সম্পর্কিত সংবাদ