Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্রদ্ধার ছবি পিছল

মহারাষ্ট্রের বিখ্যাত তামাশা শিল্পী বীঠাবাই নারায়ণগাঁওকরের বায়োপিকে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধার  ছবি পিছল
  • ১২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• মহারাষ্ট্রের বিখ্যাত তামাশা শিল্পী বীঠাবাই নারায়ণগাঁওকরের বায়োপিকে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। ঠিক হয়েছিল ২৮ আগস্ট মুক্তি পাবে ছবিটি। তবে তা হচ্ছে না। মঙ্গলবার নির্মাতাদের তরফে জানানো হল, আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে শ্রদ্ধা অভিনীত এই ছবি। এটি ছাড়াও শ্রদ্ধা বর্তমানে কাজ করছেন শার্ক ট্যাঙ্কের বিচারক অশনীর গ্রোভারের বায়োপিকে। মধু জৈন গ্রোভারের ভূমিকায় অভিনয় করবেন শ্রদ্ধা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ