Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ভিকির বিপরীতে শ্রদ্ধা

ফের পিরিয়ড ড্রামায় কাজ করতে চলেছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এবার তিনি ভিকি কৌশলের বিপরীতে। গত বছর মুক্তি পেয়েছিল ম্যাডক প্রোডাকশন হাউজের ‘ছাভা’ ছবিটি।

ভিকির বিপরীতে শ্রদ্ধা
  • ১১ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

ফের পিরিয়ড ড্রামায় কাজ করতে চলেছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এবার তিনি ভিকি কৌশলের বিপরীতে। গত বছর মুক্তি পেয়েছিল ম্যাডক প্রোডাকশন হাউজের ‘ছাভা’ ছবিটি। সেই ছবির বক্স অফিস সাফল্যের পর তৃতীয়বার ভিকির সঙ্গে কাজ করছে ম্যাডক। ছবির নাম ‘মহাবতার’। তবে ভিকির বিপরীতে এই সিনেমায় কে কাজ করবেন, তা নিয়ে নানা জল্পনা চলছিল। অবশেষে সামনে এল মুখ্য অভিনেত্রীর নাম। শোনা যাচ্ছে, এই ছবিতে ভিকির বিপরীতে কাজ করবেন শ্রদ্ধা। ইতিমধ্যে নায়িকার কাছে প্রস্তাব গিয়েছে প্রযোজনা সংস্থার তরফে। তিনি যদি রাজি হন, সেক্ষেত্রে প্রথমবার ভিকি ও শ্রদ্ধা জুটি পর্দায় দেখবেন দর্শক। সবকিছু ঠিক থাকলে চলতি বছর জুন মাসে শ্যুটিং শুরু করার পরিকল্পনা পরিচালক অমর কৌশিকের।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ