মুম্বই: মঙ্গলবারও অস্থিরতার সাক্ষী থাকল ভারতীয় শেয়ার বাজার। বিএসই সূচক সেনসেক্স পড়ল ১ হাজার ২৩৫ পয়েন্ট । দিনের শেষে থিতু হয় ৭৫ হাজার ৮৩৮ অঙ্কে। ধস নামে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও। এনএসই-র সূচক নিফটি পড়েছে ৩২০ পয়েন্ট বাজার বন্ধ হওয়ার সময় সূচক ছিল ২৩ হাজার ২৪ পয়েন্ট। ধসের ফলে একদিনেই বাজার থেকে উবে গেল লগ্নিকারীদের ৭ লক্ষ কোটি টাকা।



