Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

চলল গুলি

এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের টার্গেট পরিচালক রোহিত শেট্টি।

চলল  গুলি
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের টার্গেট পরিচালক রোহিত শেট্টি। রবিবার ভোররাতে তাঁর বাড়ির বাইরে গুলি চলল। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিবার দুপুরে পুনে থেকে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। জানা গিয়েছে, রবিবার ভোরে রোহিতের বাড়ির বাইরে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। ঘটনার পরেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা জুহু এলাকা। সিসি ক্যামেরা ফুটেজ দেখে তদন্ত শুরু করে পুলিশ। পরে বিষ্ণোই গোষ্ঠীর তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করা হয়। বলা হয়, ‘এটি কেবল ট্রেলার’। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চলেছিল। পাশাপাশি কপিল শর্মার রেস্তরাঁর বাইরেও গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনাগুলিতেও দায় স্বীকার করেছিল লরেন্স বিষ্ণোই গোষ্ঠী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ