• এবার অভিনেত্রী দিশা পাটানির বাড়ি লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। যদিও গুলিকাণ্ডে কেউ আহত হননি বলেই খবর। ঘটনার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ব্রার গোষ্ঠী। জানানো হয়েছে, সনাতন ধর্মের অবমাননা করেছেন দিশা। সে কারণেই তাঁর বাড়ির বাইরে গুলি চালানো হয়েছে। হুমকি বার্তায় লেখা হয়েছে, ‘ভবিষ্যতে সাবধান থাকবেন।’ যদিও দিশা বা তাঁর টিমের তরফে এই ইস্যুতে কোনও মন্তব্য করা হয়নি।



