Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন ছবির শ্যুটিংয়ে বাধা

ফের টলিউডে শ্যুটিংয়ে বাধার অভিযোগ। এবার পরিচালক কিংশুক দে’র নতুন ছবির শ্যুটিংয়ে যোগ দিলেন না টেকনিশিয়ানরা। এর জেরে সোমবার দক্ষিণ কলকাতার বাঘাযতীনে পরিচালকের নতুন ছবির কাজ ব্যাহত হয়েছে বলে অভিযোগ।

নতুন ছবির শ্যুটিংয়ে বাধা
  • ১০ জুন, ২০২৫ ১৯:০৬
Prefer us on Google

ফের টলিউডে শ্যুটিংয়ে বাধার অভিযোগ। এবার পরিচালক কিংশুক দে’র নতুন ছবির শ্যুটিংয়ে যোগ দিলেন না টেকনিশিয়ানরা। এর জেরে সোমবার দক্ষিণ কলকাতার বাঘাযতীনে পরিচালকের নতুন ছবির কাজ ব্যাহত হয়েছে বলে অভিযোগ। কিংশুক বলেন, ‘২১ এপ্রিল প্রথমবার আমার ছবির কাজে বাধা আসে। ২২ এপ্রিল আমি নিজের মতো ইউনিট নিয়ে বিরাটিতে শ্যুট করতে গিয়েছিলাম। সেখানেও বাধা পাই। সোমবার ফের একই ঘটনা ঘটল। এদিন শ্যুটিংয়ে কোনও টেকনিশিয়ান যোগ দেননি।’ পরিচালকের দাবি, বিকল্প ব্যবস্থার জন্য সমস্ত গিল্ডের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। এরপর কী করবেন? পরিচালকের জবাব, ‘এবার আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিবকে পুরো বিষয়টি জানাব।’ এই বিষয়ে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আদালতের বিচারাধীন। ফলে কোনও মন্তব্য তিনি করবেন না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ