Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মুম্বইয়ে শ্যুটিং বাতিল

জোরকদমে পরের ছবির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিনেতা সলমন খান।

মুম্বইয়ে শ্যুটিং বাতিল
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জোরকদমে পরের ছবির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিনেতা সলমন খান। পরিচালক অপূর্ব লাখিয়ার ‘ব্যাটেল অব গালওয়ান’ ছবিতে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। গালওয়ান ভ্যালিতে ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটে এই ছবি তৈরি হচ্ছে বলিউডে। প্রথমবার সেনা জওয়ানের চরিত্রে অভিনয়ের জন্য শরীরচর্চায় ব্যস্ত ভাইজান। বলি পাড়ায় খবর রটেছিল, চলতি মাসেই মুম্বইয়ে শুরু হতে চলেছে ছবির শ্যুটিং। এর জন্য বান্দ্রার মেহবুব স্টুডিওতে সেট নির্মাণের কাজও শুরু হয়েছিল। তবে এখন শোনা যাচ্ছে, সেই সেট নাকি ভাঙা হচ্ছে। মুম্বইয়ে এখনই শ্যুটিং শুরু করতে নারাজ নির্মাতারা। কেন? সূত্রের খবর, চলতি মাসের ২২ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত লাদাখে বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শ্যুট করবেন সলমন। ইতিমধ্যে লাদাখের সেই সমস্ত স্পট বুক করে রেখেছেন নির্মাতারা। তাই এখন থেকে মুম্বইয়ে সলমন শ্যুটিং শুরু করলে সলমনের লুক পরিবর্তিত হতে পারে। এর ফলে কন্টিনিউটির সমস্যা তৈরি হতে পারে। এমনটা চাইছেন না কেউই। সে কারণেই মুম্বইয়ে আপাতত শ্যুটিং বাতিল করা হয়েছে। লাদাখের শ্যুটিং পর্ব সেরে তারপর মুম্বইয়ের সেটে শ্যুট সারবেন অভিনেতা। এই আবহে শোনা যাচ্ছে, আরও কয়েকটি কাজের জন্য তৈরি হচ্ছেন সলমন। সম্প্রতি পরিচালক সুরজ বরজাতিয়া জানিয়েছেন, তিনি একটি ফ্যামিলি ড্রামা ঘরানার ছবি তৈরি করতে চলেছেন। এই সিনেমায় সলমন থাকতে পারেন বলে খবর। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে ঘোষণা হবে ছবিটির।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ