Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ব্রিটিশ প্রেক্ষাপটে শ্যুটিং

সঞ্জয় লীলা বনশালীর পিরিয়ড ড্রামার অপেক্ষায় থাকেন দর্শক

ব্রিটিশ প্রেক্ষাপটে শ্যুটিং
  • ১২ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

সঞ্জয় লীলা বনশালীর পিরিয়ড ড্রামার অপেক্ষায় থাকেন দর্শক। ২০২৬-এ পাখির চোখ ‘লভ অ্যান্ড ওয়ার’-এর দিকে। রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন। প্রেম এবং যুদ্ধ পরিচালক কীভাবে বুনেছেন, তা জানার আগ্রহ সকলের। এতদিন মুম্বইয়ের নানা অংশে শ্যুটিং করেছেন তাঁরা। ইউরোপে ছবির কিছুটা অংশ শ্যুটিংয়ের পরিকল্পনা রয়েছে। তবে এবার গন্তব্য মধ্যপ্রদেশ। সূত্রের খবর, মধ্যপ্রদেশের মোহ শহরে ব্রিটিশ আর্মি বেস ক্যাম্পে শ্যুটিং করবেন সঞ্জয়। স্বাধীনতা পূর্ববর্তী সময়ের গল্প যেন এখনও মজুত রয়েছে ওই শহরে। সেকারণেই মোহ শহরে হবে শ্যুটিং। সঞ্জয় অত্যন্ত পারফেকশনিস্ট। গল্পের প্রয়োজনে যা প্রয়োজন তা তিনি জোগাড় করেন। সেজন্য ছবি তৈরি করতে তাঁর অনেকটা সময় লাগে। সূত্রের খবর, মধ্যপ্রদেশে শ্যুটিংয়ের জন্য এখনও কিছু অনুমতি পাওয়া বাকি। তা হাতে এলেই শুরু হবে শ্যুটিং। জানা গিয়েছে, ১৫ দিনের শিডিউলে মূলত থাকবেন রণবীর এবং ভিকি। আগামী অক্টোবরে ইতালিতে শ্যুটিংয়ে যাবেন অভিনেতারা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ