Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

লাদাখে শ্যুটিং শুরু

লাদাখে পরের ছবি ‘ব্যাটেল অব গালওয়ান’ ছবির শ্যুটিং শুরু করলেন অভিনেতা সলমন খান। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবির শ্যুটিংয়ের ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

লাদাখে শ্যুটিং শুরু
  • ২৩ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

লাদাখে পরের ছবি ‘ব্যাটেল অব গালওয়ান’ ছবির শ্যুটিং শুরু করলেন অভিনেতা সলমন খান। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবির শ্যুটিংয়ের ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবির হাত ধরে প্রথমবার সেনা জওয়ানের চরিত্রে দেখা যাবে সলমনকে। চলতি মাসেই শুরু হচ্ছে ‘বিগ বস’-এর সিজন ১৯। এবারও এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সলমন খান। কয়েকদিন আগেই এর প্রিমিয়ার অনুষ্ঠানের শ্যুট সেরেছেন তিনি। তারপরই লাদাখের উদ্দেশে রওনা দিয়েছেন ভাইজান। সেখানে প্রায় ১ মাস ধরে শ্যুটিং চলবে বলে খবর। ২০২০ সালে গালওয়ান সীমান্তে ভারত ও চীনের মধ্যে সংঘর্ষের কাহিনি নিয়ে সলমনের পরের ছবির গল্প আবর্তিত হবে। এছাড়াও আরিয়ান খানের ডেবিউ সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এ দেখা যাবে সলমনকে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ