Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষায় বুট সহ পা ঢাকা জুতো নিষিদ্ধ, টুকলি রুখতেই ব্যবস্থা এসএসসির

শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষায় প্রার্থীদের বুট জাতীয় পা ঢাকা জুতো পরে আসা নিষিদ্ধ করেছে স্কুল সার্ভিস কমিশন। টুকলি রুখতেই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে কমিশন সূত্রে।

শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষায়  বুট সহ পা ঢাকা জুতো নিষিদ্ধ, টুকলি রুখতেই ব্যবস্থা এসএসসির
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষায় প্রার্থীদের বুট জাতীয় পা ঢাকা জুতো পরে আসা নিষিদ্ধ করেছে স্কুল সার্ভিস কমিশন। টুকলি রুখতেই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে কমিশন সূত্রে। শুধুমাত্র স্লিপার, চ্যাপ্টা স্যান্ডল জাতীয় পাদুকাতেই ছাড় দেওয়া হয়েছে। ১ মার্চ এবং ৮ মার্চ যথাক্রমে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা রয়েছে। সেই অ্যাডমিট কার্ডেই এই নির্দেশিকা দিয়েছে কমিশন। কেন এই ব্যবস্থা? নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থীই বলেন, দাগিদের সংখ্যা স্কুল শিক্ষকদের তুলনায় শিক্ষাকর্মী তালিকায় বেশি ছিল। শিক্ষাকর্মী তালিকায় দাগি এবং যোগ্যদের নাম পৃথক করা হলেও সুপ্রিম কোর্ট পুরো প্যানেলই তৎক্ষণাৎ বাতিল করেছে। যোগ্য শিক্ষকদের মতো যোগ্য শিক্ষাকর্মীদের নতুন নিয়োগ না-হওয়া পর্যন্ত চাকরি করে যাওয়ার অনুমতি দেয়নি। সেই কারণেই হয়তো এসএসসি বেশি সতর্ক। প্রসঙ্গত, গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে শূন্যপদ রয়েছে ৮,৪৭৮টি। তার মধ্যে গ্রুপ সি শূন্যপদ ২,৯৮৯টি। বাকিটা গ্রুপ ডি’র শূন্যপদ। গ্রুপ সি পরীক্ষায় প্রায় ৮ লক্ষ ১৩ হাজার এবং গ্রুপ ডি পরীক্ষায় প্রায় ৮ লক্ষ ২০ হাজার আবেদনকারী রয়েছেন। দুদিনই বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু হবে। প্রসঙ্গত, শুক্রবার দুটি পরীক্ষা আয়োজন নিয়ে প্রশাসনিক বৈঠক হয়েছে নবান্নে। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী জেলাশাসক এবং অন্যান্য আধিকারিকদের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ