Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্লীলতাহানি: ফের জেরা তন্ময়কে

শ্লীলতাহানি: ফের জেরা তন্ময়কে
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে বুধবার ফের সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে জেরা করে বরানগর থানার পুলিস। এদিন প্রায় দু’ঘন্টা জেরার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। আগামী ১৬ নভেম্বর ফের তাঁকে বরানগর থানায় তলব করা হয়েছে। বুধবার বরানগর থানা থেকে বেরিয়ে তন্ময়বাবু বলেন, পুলিস নিজের মতো তদন্ত করছে। আমি তদন্তে সহযোগিতা করছি। আগামী দিনেও করব। বারাকপুর পুলিস কমিশনারেটের ডিসি (সাউথ) অনুপম সিং বলেন, এদিন তন্ময় ভট্টচার্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ফের ১৬ তারিখে ওঁকে তলব করা হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগে এক মহিলা সাংবাদিকের অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ও সিপিএমের অন্দরে তোলপাড়া পড়েছিল। ওই মহিলা সাংবাদিকের অভিযোগ ছিল, পেশাগত কারণে তিনি তন্ময়বাবুর বক্তব্য নিতে তাঁর বাড়িতে গিয়েছিলেন। সেই সময় তাঁর শ্লীলতাহানি করা হয়। অভিযোগ পাওয়ার পর তন্ময়বাবুকে দল থেকে সাসপেন্ড করেছে সিপিএম। এছাড়া তারা বিষয়টি তদন্ত করেও দেখছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ