সংবাদদাতা, কল্যাণী: এক নাবালিকার শ্লীলতাহানি করে তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সরকারি হাসপাতালের এক অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। ওই চালককে পুলিস গ্রেপ্তারও করেছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কল্যাণী থানা এলাকায়। অভিযুক্ত কল্যাণী জেএনএম হাসপাতালের চুক্তিভিত্তিক অ্যাম্বুলেন্স চালক। আক্রান্ত বছর ১৩-র ওই নাবালিকার পরিবারের অভিযোগ, গত ২২ তারিখ রাতে নাবালিকাকে এলাকার একটি ফাঁকা জায়গায় ডেকে নিয়ে যায় ওই অ্যাম্বুলেন্স চালক। সেখানেই ওই নাবালিকাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ পরিবারের।



