Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শেখ শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি লক্ষ্য করে গুলি

শেখ শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি লক্ষ্য করে গুলি
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: সন্দেশখালির শেখ শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। পুলিস জানিয়েছে, বুধবার রাতে একদল দুষ্কৃতী সরবেড়িয়া আগারআটি পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান যাদবকুমার মণ্ডলের বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। পুলিস ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলির খোল উদ্ধার করেছে। প্রধান যাদবকুমার মণ্ডল বলেছেন, দুষ্কৃতীরা যে আমাকে খুন করতে এসেছিল, তা এক প্রকার নিশ্চিত। কারা এমনভাবে গুলি চালাল, তা বুঝতে পারছি না। আমি আতঙ্কের মধ্যে আছি।
Advertisement
সরবেড়িয়া আগারাটি পঞ্চায়েতের প্রধান ছিলেন শেখ শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা। শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের উপর হামলার সময় জিয়াউদ্দিন মোল্লাকে ঘটনাস্থলে দেখা গিয়েছিল। এই অভিযোগে জিয়াউদ্দিন মোল্লা গ্রেপ্তার হয়। পরে শর্তসাপেক্ষে জামিন পান জিয়াউদ্দিন। যদিও তাঁকে এলাকায় প্রবেশ করার কোনও নির্দেশ দেয়নি আদালত। তাই উপপ্রধান যাদবকুমার মণ্ডলই এই পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন। তাঁর বাড়ি মাঝের সরবেড়িয়ায়। বুধবার গভীর রাতে একদল দুষ্কৃতী তাঁর বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। দরজা ভেঙে ঢোকার চেষ্টাও করে তারা।
সম্পর্কিত সংবাদ