Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিবিধ

সহজ পরব

আফ্রিকান সুর থেকে বাংলার কীর্তন, কাওয়ালি থেকে তাল বাদ্যের জাদু নিয়ে আসছে ‘সহজ পরব’। আগামী ২২ এবং ২৩ ফেব্রুয়ারি ভারতীয় জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে ‘সহজ পরব’-এর সপ্তম সংস্করণ। আয়োজনে বাংলা ব্যান্ড দোহার এবং লোপামুদ্রা মিত্র প্রোডাকশন।

সহজ পরব
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
আফ্রিকান সুর থেকে বাংলার কীর্তন, কাওয়ালি থেকে তাল বাদ্যের জাদু নিয়ে আসছে ‘সহজ পরব’। আগামী ২২ এবং ২৩ ফেব্রুয়ারি ভারতীয় জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে ‘সহজ পরব’-এর সপ্তম সংস্করণ। আয়োজনে বাংলা ব্যান্ড দোহার এবং লোপামুদ্রা মিত্র প্রোডাকশন। পরবের প্রথম দিন বর্ষীয়ান শিল্পী কানাই দাস বাউলকে সংবর্ধনা জানানো হবে। থাকছে উস্তাদ জাকির হোসেন স্মরণে ‘ইঁয়াদো কা সফর’। অংশগ্রহণে জাকির হোসেনের ভাই ও দীর্ঘদিনের সহশিল্পীরা উস্তাদ ফজল কুরেশি, উস্তাদ তৌফিক কুরেশি, পণ্ডিত যোগেশ শামসি, সাবির খান, সূত্রধর পণ্ডিত তন্ময় বোস। দ্বিতীয় দিন থাকছে বাউল-ফকির অনসম্বল। অংশগ্রহণে অর্জুন খ্যাপা, স্বপন অধিকারী, নূর আলম, আমানত ফকির। থাকবে মধ্যপ্রদেশের মূনাওয়ার মাসুমের কণ্ঠ কাওয়ালি। লোপামুদ্রার কথায়, ‘আমরা এই উৎসবে শিকড়ের সুরের সন্ধান, চর্চা ও উদযাপন করি। ভারতীয় সঙ্গীতের শিকড়ের সুর সুদূরপ্রসারী। পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে আমরা এই উৎসব এত বড় ভাবে আয়োজন করি।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ