Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জাহাজে গোলযোগ, অল্পের জন্য রক্ষা নূরপুর জেটিঘাটের

অল্পের জন্য রক্ষা পেল ডায়মন্ডহারবার ২ ব্লকের নূরপুর জেটি ঘাট। মঙ্গলবার বিকেলে বিশালাকার একটি পণ্যবাহী জাহাজ যান্ত্রিক গোলযোগের কারণে আচমকা জেটিঘাটের দিকে ঘুরে যায়।

জাহাজে গোলযোগ, অল্পের জন্য রক্ষা নূরপুর জেটিঘাটের
  • ১৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অল্পের জন্য রক্ষা পেল ডায়মন্ডহারবার ২ ব্লকের নূরপুর জেটি ঘাট। মঙ্গলবার বিকেলে বিশালাকার একটি পণ্যবাহী জাহাজ যান্ত্রিক গোলযোগের কারণে আচমকা জেটিঘাটের দিকে ঘুরে যায়। কোনওভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত নানা চেষ্টা করে জাহাজের অভিমুখ ঘোরাতে সক্ষম হন চালক। কিন্তু জাহাজটি নদীর পাড়ে এসে দাঁড়িয়ে যায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন এলাকার মানুষ। পরে গোলযোগ ঠিক করে আবার রওনা দেয় জাহাজটি।

Advertisement

জানা গিয়েছে, হুগলি নদী দিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছিল ওই জাহাজ। নূরপুরের ঘাটের বেশ কিছুটা দূরে থাকার সময় সেটির দিক ঘুরে যায় ঘাটের দিকে। বিশালাকার জাহাজটি এদিকে আসতে দেখে ঘাট ছেড়ে সবাই দৌড়ে পালিয়ে যান। বিপদ সংকেত হিসেবে হর্ন বাজিয়ে সতর্ক করেন জাহাজের চালক। তবে যেভাবে একদম পারের কাছে এসে দাঁড়িয়ে যায় বৃহৎ জলযান, তাতে আরেকটু এদিক ওদিক হলেই বাঁধ ভেঙে ঢুকে পড়তে পারত। তাছাড়া ঘাটে কোনও ভেসেল বা নৌকা ছিল না, ফলে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা বলেন, গতি কম থাকলেও ক্রমশ পাড়ের দিকে এগিয়ে আসতেই আতঙ্কে সবাই ছোটাছুটি শুরু করে দিয়েছিলেন। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার গন্তব্যে রওনা দেয় জাহাজটি।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ