Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শিল্পার পুজোয় বাধা

প্রতি বছর জাঁকজমক করে গণেশ চতুর্থী পালন করেন অভিনেত্রী শিল্পা শেট্টি। তবে এবার সেই নিয়মে বাধা পড়েছে। চলতি বছর বাড়িতে গণেশ পুজো না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

শিল্পার পুজোয় বাধা
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রতি বছর জাঁকজমক করে গণেশ চতুর্থী পালন করেন অভিনেত্রী শিল্পা শেট্টি। তবে এবার সেই নিয়মে বাধা পড়েছে। চলতি বছর বাড়িতে গণেশ পুজো না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। রাজ কুন্দ্রা ও তাঁর এই মিলিত সিদ্ধান্ত সোমবার অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। পাশাপাশি অনুরাগীদের কাছে দুঃখপ্রকাশও করেছেন নায়িকা। কেন আচমকা এই সিদ্ধান্ত? শিল্পা জানিয়েছেন, তাঁদের পরিবারের এক নিকটাত্মীয়ের মৃত্যু হয়েছে সম্প্রতি। সে কারণে ১৩ দিন নিয়মের মধ্যে থাকতে হবে তাঁকে। ফলে এই অবস্থায় বাড়িতে পুজো করা সম্ভব নয়। প্রতি বছর বহু মানুষ গণেশ পুজোর সময় শিল্পা ও রাজের বাড়ির সামনে ভিড় জমান। এই সময় সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে পুজো উপভোগ করেন নায়িকাও। এ বছর আর সেই জৌলুস থাকবে না বলেই মনে করছেন অনুরাগীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ