জুটি বাঁধছেন  শিল্পা ও জ্যাকি
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:০২
Prefer us on Google

২৬ বছর পর পর্দায় ফের জুটি বাঁধছেন শিল্পা শেট্টি ও জ্যাকি শ্রফ। তবে সিনেমা নয়, একটি সিরিজে দম্পতির ভূমিকায় দেখা যাবে তাঁদের। বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত এই সিরিজে দুই চরিত্রের রসায়ন, জটিলতা ফুটে উঠবে বলে খবর। প্রাইম ভিডিওর এই সিরিজের জন্য ইতিমধ্যে প্রস্তাব গিয়েছে দু’জনের কাছে। যদিও তাঁরা সিরিজটির জন্য এখনো চুক্তিবদ্ধ হননি বলেই খবর। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘জঙ্গ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন জ্যাকি ও শিল্পা। সেই ছবির ২৬ বছর পর তাঁদের পর্দায় দেখতে মুখিয়ে অনুরাগীরা। শোনা যাচ্ছে, ৮ পর্বের এই সিরিজের জন্য বাকি কাস্টিংও শুরু হয়েছে। জ্যাকি ও শিল্পার তরফে সবুজ সংকেত মিললেই শ্যুটিং শুরু করবেন নির্মাতারা। 

Advertisement