Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শহরে দাবা প্রতিযোগিতা

শহরে দাবা প্রতিযোগিতা
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রবিবার জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হল দাবা প্রতিযোগিতা। জেলা দাবা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং শহরতলি নেতাজি সঙ্ঘ পাঠাগার ও ক্লাবের সহযোগিতায় ওই প্রতিযোগিতা হয়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি বিহারের কিষানগঞ্জ থেকেও কিছু প্রতিযোগী যোগ দেয়। চারটি বিভাগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। ক্লাবের সভাপতি মহেন্দ্র সাহা বলেন, অনূর্ধ্ব-৮, অনূর্ধ্ব-১১, অনূর্ধ্ব-১৪ এবং ওপেন এই চারটি বিভাগে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বিভাগে খেলা হয় ছ’রাউন্ড করে। অনূর্ধ্ব-৮ বিভাগে প্রথম হয়েছে ইভান বসাক, দ্বিতীয় রেয়াংশ পোদ্দার এবং তৃতীয় শ্রেয়া বর্মন। অনূর্ধ্ব-১১ বিভাগে প্রথম অভিনব দে, দ্বিতীয় সৌজাত্য রুদ্র, তৃতীয় আকাশনীল মিত্র। অনূর্ধ্ব-১৪ বিভাগে প্রথম দিবিত রায়, দ্বিতীয় অভিরূপ সরকার, তৃতীয় সৌমার্য সরকার। ওপেন বিভাগে প্রথম ত্রিপর্ণ ঘোষ, দ্বিতীয় শুভমকুমার প্রসাদ, তৃতীয় আত্রেয় সাহা।
Advertisement
সম্পর্কিত সংবাদ