ম্যাঞ্চেস্টার, ২৫ জুন: আজ, বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপে মুখোমুখি হয় ভারত ও বাংলাদেশের মহিলা ক্রিকেট টিম। এদিন ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের কিপার অধিনায়ক সুলতানা। প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই মাত্র ৪ রান করে আউট হন দিলারা আখতার। এরপর নন্দিনী শর্মার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন জুয়াইরিয়া। ২২ রানে আউট হন শোভানা। ২৭ বলে ৩২ রান করেন অধিনায়ক সুলতানা। ১০ রানের মাথায় জখম হয়ে মাঠ ছাড়েন শারমিন। এরপর রিতু (৮), নাহিদা (০) রানে ফিরে যান। রাবেয়া এবং মারুফা দুজনেই ২ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানে তোলে বাংলাদেশ টিম।



