সংবাদদাতা, কল্যাণী: সহবাসে রাজি না হওয়ায় চাকদহে এক বধূকে মারধর ও তাঁর বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এমনকী জোর করে তাঁর মুখে বিষ ঢেলে খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। মহিলার ঘর থেকে সোনার গয়নাও চুরি গিয়েছে। ওই মহিলা থানায় লিখিত অভিযোগ করলে তিনজনকে গ্রেপ্তার করে পুলিস। যদিও অন্যপক্ষের দাবি, এমন কোনও ঘটনাই ঘটেনি। মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ওই মহিলার স্বামী আগের স্ত্রী ও সন্তানদের ছেড়ে তাকে নিয়ে ওখানে বসবাস করছিলেন। সেই ঘটনারই প্রতিবাদ করেন এলাকার কয়েকজন।
Advertisement
জানা গিয়েছে, বছর চল্লিশের আক্রান্ত ওই মহিলার অভিযোগ, শনিবার রাতে তাঁর বাড়িতে কয়েকজন দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায়। ঘরে ঢুকে মারধর শুরু করে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের। দুষ্কৃতীদের হামলায় মাথা ফাটে মহিলার। হাসপাতালে গিয়ে তাঁকে তিনটে সেলাই করাতে হয়। আরও অভিযোগ, মহিলার মুখে বিষ ঢেলে দিয়ে প্রাণে মারার চেষ্টাও করে দুষ্কৃতীরা। তাঁর ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়। সোনার গয়না লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। যাওয়ার সময় মহিলার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকিও দেয় তারা।
হামলার পর ওই মহিলা ও তাঁর পরিবারের সদস্যরা যান চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে ওই মহিলার মাথায় তিনটে সেলাই করেন চিকিৎসকেরা। পরিবারের অন্যান্য সদস্যদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। এরপর ওই মহিলা শনিবার রাতেই তাঁর বাড়িতে হামলাকারী দশজন দুষ্কৃতীদের নামে চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই তিনজনকে গ্রেপ্তার করে চাকদহ থানার পুলিস। আক্রান্ত বধূ বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক যুবক আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইত। আমি তাতে রাজি না হওয়ায় এই ঘটনা ঘটিয়েছে। স্বামীর প্রথম পক্ষের স্ত্রীকে নিয়ে এসে জোর করে গণ্ডগোল করেছে।