Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অলরাউন্ডার সুন্দরে আস্থা রাখছেন শাস্ত্রী

টেস্ট ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দরের ভবিষ্যৎ উজ্জ্বল বলে জানিয়ে দিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী

অলরাউন্ডার সুন্দরে আস্থা রাখছেন শাস্ত্রী
  • ২৩ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

লন্ডন: টেস্ট ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দরের ভবিষ্যৎ উজ্জ্বল বলে জানিয়ে দিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তবে লর্ডস টেস্টে রবীন্দ্র জাদেজা ম্যাচ না জেতানোয় সেই হতাশাও গোপন করেননি তিনি।

Advertisement

আইসিসি রিভিউ’তে শাস্ত্রী বলেছেন, ‘ওকে প্রথম থেকেই মনে ধরেছিল। যে দিন সুন্দরকে দেখলাম, মনে হল যে ও-ই হতে পারে অলরাউন্ডার সমস্যার স্থায়ী সমাধান। অনেক বছর ধরে ও ভরসা জোগাতে পারবে দলকে। বয়স মাত্র ২৫। আরও বেশি টেস্ট খেলা উচিত ছিল ওর। বল যেখানে ঘুরছে সেখানে ও বিধ্বংসী হয়ে ওঠার ক্ষমতা ধরে। গত বছর ভারতে এসে তা টের পেয়েছিল নিউজিল্যান্ড। মাত্র ৪ ইনিংসে ১৬ উইকেট নেয় ও। সেই সিরিজে সিনিয়র স্পিনারদের টেক্কা দিয়েছিল। ওর ব্যাটের হাতও ভালো।’ ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ব্যাটে সুন্দরের সংগ্রহ যথাক্রমে ৪২, অপরাজিত ১২, ২৩ ও ০। বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট। সুন্দরের প্রশংসার পাশাপাশি জাদেজার সমালোচনা করেছেন শাস্ত্রী। লর্ডসে ম্যাচ জিতিয়ে আসা উচিত ছিল তাঁর, বলেছেন মুম্বইকর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ