Bartaman Logo
২১ জুন, ২০২৬

শশী থারুরের মোদিস্তুতি! রাহুলকে খোঁচা বিজেপির

ওমান উপকূলে ভারতীয় ৩ নাবিকের মৃত্যুর পর শশী থারুরের মন্তব্যে মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। বিস্তারিত পড়ুন।

শশী থারুরের মোদিস্তুতি! রাহুলকে খোঁচা বিজেপির
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে মার্কিন হামলায় ভারতীয় ৩ নাবিকের মৃত্যু! এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। এবার শশী থারুরের বক্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতৃত্বকে খোঁচা দিল বিজেপি। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয় সামলানোর প্রসঙ্গে কংগ্রেস নেতা থারুরের মন্তব্যের প্রসঙ্গ উল্লেখ করেছে পদ্মশিবির। দলের মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা দাবি করেন, ভারতীয় নাবিকদের প্রসঙ্গে মোদির বিরুদ্ধে সমালোচনায় কংগ্রেস নেতৃত্ব দলের অন্দরেই সমর্থন পাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নাবিকদের নিয়ে ভারতের অবস্থান অত্যন্ত জোরালভাবে তুলে ধরেছেন বলে মন্তব্য করেছেন থারুর। অর্থাৎ রাহুলের মতের বিরোধিতা করছেন থারুর।  বিজেপি মুখপাত্রে এই বক্তব্য অবশ্য সরাসরি খারিজ করে দিয়েছেন তিরুবনন্তপুরমের সাংসদ। 

Advertisement

থারুর সাফ জানিয়েছেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। থারুর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, অদ্ভূতভাবে ভারতীয় নাবিকদের সুরক্ষা নিয়ে তাঁর একটি বক্তব্যকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে ওই বক্তব্যের অপব্যাখা করা হয়েছে। তিনজন ভারতীয়র মৃত্যু হয়েছে। ভারতীয় নাগরিকদের সুরক্ষা ও অসামরিক নাবিকদের উপর সামরিকভাবে নিশানা না করার নীতি সম্পর্কে ছিল তাঁর ওই বক্তব্য। এমন গুরুত্বপূর্ণ বিষয়কে রাজনীতির ইস্যুতে পরিণত করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যদি কেউ এই গুরুতর উদ্বেগের সমাধানের বদলে রাজনৈতিক ফায়দা তোলাতেই বেশি আগ্রহী হন, তাহলে সেটা তাদের নিজস্ব ব্যাপার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ