পুনে, ৭ ফেব্রুয়ারি: ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান তথা দেশের বর্ষীয়ান নেতা শারদ পাওয়ার অসুস্থ। ভর্তি পুনের একটি বেসরকারি হাসপাতালে। তাঁর কার্যালয়ের তরফে এমনটাই জানানো হয়েছে। গত কয়েক দিন ধরেই গলায় সংক্রমণ হয়েছে বর্ষীয়ান নেতার। সঙ্গে রয়েছে তীব্র শ্বাসকষ্ট। এই দুই অসুখে ভুগছিলেন ৮৩ বছরের এই রাজনৈতিক নেতা। যদিও বাড়িতে থেকেই চলছিল চিকিৎসা। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শারদকে মহারাষ্ট্রের বারামতি থেকে পুনের বেসরকারি হাসপাতালে আনা হয়। সেখানেই ভর্তি রয়েছেন এনসিপি নেতা।



