Bartaman Logo
৯ জুন, ২০২৬

মহারাষ্ট্রের রাজ্যসভা ভোটে বিরোধী প্রার্থী শারদ নাকি প্রিয়াঙ্কা!

পাওয়ার বনাম প্রিয়াঙ্কা চতুর্বেদী। রাজ্যসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপি বিরোধী জোটের মধ্যে চলছে টানাপোড়েন। শারদ পাওয়ারের এনসিপি চাইছে, বয়স ৮৫ হলেও তাদের নেতাই ফের রাজ্যসভার সাংসদ হোন।

মহারাষ্ট্রের রাজ্যসভা ভোটে বিরোধী প্রার্থী শারদ নাকি প্রিয়াঙ্কা!
  • ৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাওয়ার বনাম প্রিয়াঙ্কা চতুর্বেদী। রাজ্যসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপি বিরোধী জোটের মধ্যে চলছে টানাপোড়েন। শারদ পাওয়ারের এনসিপি চাইছে, বয়স ৮৫ হলেও তাদের নেতাই ফের রাজ্যসভার সাংসদ হোন। অন্যদিকে, উদ্ধবপন্থী শিবসেনা চাইছে তাঁদের দলের সাংসদ ৪৬ বছরের প্রিয়াঙ্কা চতুর্বেদীকেই ফের সংসদের উচ্চকক্ষে মহারাষ্ট্রের প্রতিনিধি করে পাঠানো হোক। তাই আসন্ন ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচনে মহারাষ্ট্রে সাত আসনের মধ্যে মোদি বিরোধীরা সাকুল্যে একটি আসন পেলেও, তা নিয়ে চলছে টানাপোড়েন। আগামী ৫ তারিখ বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষদিন। 

Advertisement

মহারাষ্ট্রে সাতটি আসনে এক একটিতে প্রয়োজন ৩৭ টি করে ভোট। বিজেপি, একনাথ সিন্ধের শিবসেনা, প্রয়াত অজিত পাওয়ারের এনসিপির মহাযুতির রয়েছে ২৩৫ বিধায়ক। ফলে তাদের কাছে ছ’টি আসনে জয় পাওয়া কোনো কঠিন নয়। অন্যদিকে, কংগ্রেস, পাওয়ারের এনসিপি, উদ্ধব থ্যাকারের শিবসেনা মিলিয়ে রয়েছে মাত্র ৪৮ বিধায়ক। তাই সবাই একজোট হয়ে ভোট দিলে একজনই মাত্র জিততে পারেন। সেটি কে? প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, পাওয়ার সাব দাঁড়াতে চাইলে কারো কোনো আপত্তি নেই। কিন্তু তিনি নিজে না দাঁড়ালে আমাকেই পাঠানো উচিত। বিরোধী শিবিরের মধ্যে আমাদের বিধায়কই তো সবচেয়ে বেশি। ২০ জন। কংগ্রেসের ১৬। শারদ পাওয়ারের দলের ১০ জন। ফলে স্বাভাবিক পছন্দ কে হওয়া উচিত?

Advertisement
সম্পর্কিত সংবাদ