Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬

কংগ্রেসের সঙ্গে মিশতে পারে শারদপন্থী এনসিপি

সব ঠিকঠাক থাকলে শীঘ্রই কংগ্রেসের সঙ্গে মিশে যেতে পারে শারদপন্থী এনসিপি। সূত্রের খবর, হাত শিবিরের হাই কমান্ডের সঙ্গে এব্যাপারে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চালাচ্ছে শারদ পাওয়ার শিবিরের শীর্ষ নেতারা।

কংগ্রেসের সঙ্গে মিশতে পারে শারদপন্থী এনসিপি
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সব ঠিকঠাক থাকলে শীঘ্রই কংগ্রেসের সঙ্গে মিশে যেতে পারে শারদপন্থী এনসিপি। সূত্রের খবর, হাত শিবিরের হাই কমান্ডের সঙ্গে এব্যাপারে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চালাচ্ছে শারদ পাওয়ার শিবিরের শীর্ষ নেতারা। জানা গিয়েছে, ইতিমধ্যে শারদপন্থী এনসিপি বিধায়ক ও সাংসদদের গ্রিন সিগনাল দিয়েছে রাহুল গান্ধীর দল। কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার বলেন, ‘এবিষয়ে হাই কমান্ডের সঙ্গে আলোচনা চলছে। শারদ পাওয়ারের ধর্মনিরপেক্ষ মতাদর্শে বিশ্বাসী মানুষদের সবসময় দলে স্বাগত জানানো হবে।’ ১৯৯৯ সালে কংগ্রেস ত্যাগ করে এনসিপি প্রতিষ্ঠা করেন শারদ পাওয়ার। ২০২৩ সালে তাঁর দলেই ভাঙন ধরান ভাইপো অজিত পাওয়ার। বিদ্রোহী বিধায়কদের সঙ্গে নিয়ে এনডিএ শিবিরে যোগদান করেন। সূত্রের খবর, দলের একাংশ এনডিএ শিবিরে যোগদানের পক্ষে। বাকিরা কংগ্রেসের হাত ধরতে চাইছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ