Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

বারামতীতে সমবায় ভোটে টক্কর শারদ ও অজিত শিবিরের

মুখোমুখি অজিত পাওয়ার ও শারদ পাওয়ার। পাওয়ার পরিবারের গড় বলে পরিচিত বারামতীর মালেগাঁও চিনিকলের সমবায় ভোটে  কাকা শারদের সঙ্গে টক্কর ভাইপো অজিতের।

বারামতীতে সমবায় ভোটে টক্কর শারদ ও অজিত শিবিরের
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: মুখোমুখি অজিত পাওয়ার ও শারদ পাওয়ার। পাওয়ার পরিবারের গড় বলে পরিচিত বারামতীর মালেগাঁও চিনিকলের সমবায় ভোটে  কাকা শারদের সঙ্গে টক্কর ভাইপো অজিতের।  ভোট ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। ২০২৩  সালের দল ভাগ হওয়ার আগেও বারামতীর এই সমবায় ভোটের প্যানেল ছিল অবিভক্ত এনসিপির দখলে। এবার সেখানে প্রার্থী হয়েছেন স্বয়ং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। সবমিলিয়ে প্যানেলের ২১টি আসনে লড়ছে অজিত গোষ্ঠী। ভাইপোর বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের ময়দানে নামেননি মারাঠা স্ট্রংম্যান। যদিও  শারদ শিবিরের প্রার্থীরা লড়াই করছেন ২০টি আসনে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ