Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শেন ওয়ার্নের মৃত্যুর জন্য দায়ী কোভিড ভ্যাকসিন, দাবি ছেলের

২০২২ সালে শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়ে পড়েছিল ক্রিকেটবিশ্ব। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, ‘স্বাভাবিক মৃত্যু

শেন ওয়ার্নের মৃত্যুর জন্য দায়ী কোভিড ভ্যাকসিন, দাবি ছেলের
  • ১৫ এপ্রিল, ২০২৬ ১২:০৪
Prefer us on Google

সিডনি: ২০২২ সালে শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়ে পড়েছিল ক্রিকেটবিশ্ব। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, ‘স্বাভাবিক মৃত্যু।’ কিন্তু চার বছর পর তাঁর ছেলে জ্যাকসনের  দাবি, ওয়ার্নের মৃত্যুর জন্য দায়ী কোভিড ভ্যাকসিন। এজন্য দেশের সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি। জ্যাকসনের কথায়, ‘কাজের জন্য বাবাকে তিন থেকে চারবার কোভিডের ভ্যাকসিন নিতে বাধ্য করা হয়েছিল। সেটাই হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণ। বাবার যদি আগে থেকে কোনো শারীরিক সমস্যা থেকেও থাকে, আমার ধারণা ভ্যাকসিন সেটাকে সরাসরি সামনে নিয়ে এসেছে। মৃত্যুর খবর পাওয়ার পরই মাথায় এসেছিল, এরজন্য কোভিডের ভ্যাকসিন এবং সরকারই দায়ী।’ এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এতদিন কেন চুপ ছিলেন জ্যাকসন? ওয়ার্নের ছেলের জবাব, ‘বাবার স্মরণসভাতেই ইচ্ছা করছিল সরকারকে দায়ী করি। কিন্তু তখন চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ মনে হয়েছিল।’

Advertisement
সম্পর্কিত সংবাদ