Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শাহরুখের ‘জাদু কি ঝাপ্পি’

অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ খান। গায়ককে এককথায় ‘জাদু কি ঝাপ্পি’ দিলেন বলিউড বাদশা। দিলজিতের হাত ধরে প্রথমবার গায়ক হিসেবে আত্মপ্রকাশ করবেন শাহরুখ পুত্র আরিয়ান খান।

শাহরুখের  ‘জাদু কি ঝাপ্পি’
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ খান। গায়ককে এককথায় ‘জাদু কি ঝাপ্পি’ দিলেন বলিউড বাদশা। দিলজিতের হাত ধরে প্রথমবার গায়ক হিসেবে আত্মপ্রকাশ করবেন শাহরুখ পুত্র আরিয়ান খান। মুক্তির অপেক্ষায় আরিয়ান পরিচালিত ‘ব্যাডস অব বলিউড’। পরিচালকের পাশাপাশি গায়ক হিসেবেও এখানে ডেবিউ করবেন আরিয়ান। এই সিরিজের ‘তেনু কি পাতা’ গানটি গেয়েছেন দিলজিৎ। তাঁর সঙ্গেই গলা মেলাতে শোনা যাবে আরিয়ানকে। শুক্রবার গানের নেপথ্য ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করলেন কিং খান। ছেলে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করায় উচ্ছ্বসিত অভিনেতা। প্রচারের কোনও কসুর করেননি তিনি। এই আবহে আরিয়ানকে গানের ক্ষেত্রে সাহায্য করার জন্য দিলজিৎকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে আরিয়ানের সিরিজটি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ