Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

শাহরুখের প্রশংসা

তাঁরা ভালো বন্ধু। কেবল পেশাগত জীবনেই নয়, ব্যক্তি জীবনেও একে অপরকে সম্মান করেন। ‘চলতে চলতে’ হোক বা ‘বীর জারা’— শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়ের জুটি বলিউডে প্রশংসিত।

শাহরুখের প্রশংসা
  • ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

তাঁরা ভালো বন্ধু। কেবল পেশাগত জীবনেই নয়, ব্যক্তি জীবনেও একে অপরকে সম্মান করেন। ‘চলতে চলতে’ হোক বা ‘বীর জারা’— শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়ের জুটি বলিউডে প্রশংসিত। গত বছর একসঙ্গে জাতীয় পুরস্কার জিতেছেন দুই তারকা। সদ্য মুক্তি পেয়েছে রানির ‘মর্দানি ৩’। সেই ছবির জন্য অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ কিং খান। সম্প্রতি এক্স হ্যান্ডলে শাহরুখ লিখেছেন, ‘আমার ‘মর্দানি’ রানির জন্য শুভকামনা। বাস্তবের মতো সিনেমার পর্দাতেও তুমি তেজস্বী, সাহসের প্রতিমূর্তি হয়ে ওঠো।’ ইতিমধ্যে দর্শক মহলে ভালো সাড়া ফেলেছে রানি অভিনীত ছবিটি। শাহরুখের প্রশংসার পর অনুরাগীরা যে আরও উৎসাহী হবেন, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, শাহরুখের ‘কিং’ ছবিতেও কাজ করছেন রানি। তাঁকে দেখা যাবে সুহানা খানের মায়ের চরিত্রে। সম্প্রতি ইউরোপে অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের জন্য গিয়েছে ছবির টিম। এই একটি দৃশ্যের জন্যই প্রায় ৫০ কোটি টাকা খরচ করছেন নির্মাতারা। ‘কিং’ ছবিতে শাহরুখ, রানি, সুহানা ছাড়াও অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, আর্শাদ ওয়ারসি, অভয় বর্মা সহ আরও অনেকে। ইতিমধ্যে শ্যুটিং অনেকটাই সেরে ফেলেছেন নির্মাতারা। এ বছর ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ