Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬

মহাকাশের পথে সঙ্গী শাহরুখের সিনেমার গান

ইঁউ হি চলা চল রাহি...। রাস্তা দিয়ে ছুটে চলেছে ‘জীবন’ গাড়ি। গন্তব্যে পৌঁছনোর চিন্তা নেই। কারণ এখানে শুধু যাত্রাই উপভোগ্য।

মহাকাশের পথে সঙ্গী শাহরুখের সিনেমার গান
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইঁউ হি চলা চল রাহি...। রাস্তা দিয়ে ছুটে চলেছে ‘জীবন’ গাড়ি। গন্তব্যে পৌঁছনোর চিন্তা নেই। কারণ এখানে শুধু যাত্রাই উপভোগ্য। কারণ যাত্রাপথও আমাদের অনেক কিছু শেখায়। ‘স্বদেশ’ সিনেমার সেই গানের দৃশ্যে জীবনের ‘সহজপাঠ’ পড়িয়েছিলেন শাহরুখ খান। মহাকাশে পাড়ি দেওয়ার পথে সেই সেই সিনেমার গানই সঙ্গী হল শুভাংশু শুক্লার। সিনেমায় শিকড়ের টানে দেশে ফিরেছিলেন নাসার বিজ্ঞানী মোহন ভার্গব (শাহরুখ খান)। বাকি গল্প সবার জানা। মহাকাশ অভিযানে শুভাংশুর সঙ্গে আমের সরবত, গাজর ও মুগডালের হালুয়ার মতো ভারতীয় খাবারের পাশাপাশি রয়েছে ‘স্বদেশ’-এর জনপ্রিয় সেই  ‘ইঁউ হি চলা চল রাহি’ গান। এটিই শুভাংশুর ‘মোটিভশন মন্ত্র’।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ