Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বাংলো সংস্কারের কাজ স্থগিত

শাহরুখ খানের বাংলো ‘মন্নত’ সংস্কারের কাজ স্থগিত হল। চলতি বছর গ্রীষ্ম থেকেই শাহরুখ খানের বিলাসবহুল এই আবাসন সংস্কার শুরু হওয়ার কথা ছিল।

বাংলো সংস্কারের কাজ স্থগিত
  • ১২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• শাহরুখ খানের বাংলো ‘মন্নত’ সংস্কারের কাজ স্থগিত হল। চলতি বছর গ্রীষ্ম থেকেই শাহরুখ খানের বিলাসবহুল এই আবাসন সংস্কার শুরু হওয়ার কথা ছিল। এজন্য ইতিমধ্যে ‘মন্নত’ ছেড়েছেন খান পরিবারের সদস্যরা। বর্তমানে পালি হিলের একটি ফ্ল্যাটে সপরিবার থাকছেন শাহরুখ। কিন্তু ‘মন্নত’-এর সংস্কার স্থগিত হল কেন? জানা গিয়েছে, জনৈক সমাজকর্মী সন্তোষ দৌন্দকর এই সংস্কারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের হস্তক্ষেপের দাবি করেছেন তিনি। পাশাপাশি কাজ বন্ধ করার অনুরোধ করেছেন। অভিযোগে তিনি জানিয়েছেন, মন্নতের সংস্কারের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে অনিয়ম হয়েছে। যথাযথ অনুমতি না পেলে বাংলোটি সংস্কার করা উচিত নয় বলেই মত তাঁর। উল্লেখ্য, ‘মন্নত’-এ আরও দুটি তল বাড়াতে ইচ্ছুক শাহরুখ-গৌরী। সে কারণেই সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন তাঁরা। যদিও সমাজকর্মীর এই আবেদনের পর, সেই কাজের উপর কতটা প্রভাব পড়ে, তা দেখার অপেক্ষা। আগামী ২৩ এপ্রিল গ্রিন ট্রাইব্যুনাল কেসটি পর্যবেক্ষণ করবে বলে খবর। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ