Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

‘আপনাকে স্বামীর থেকেও বেশি ভালোবাসি’ তরুণীর মন্তব্যে মজার জবাব শাহরুখের

‘স্বামীর থেকেও বেশি ভালোবাসি আপনাকে।’ শাহরুখ খানকে দেখে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি তরুণী। অকপটে স্বীকার করেছেন ভালোবাসার কথা। তার জবাবে ফের মন জয় করলেন কিং খান।

‘আপনাকে স্বামীর থেকেও বেশি ভালোবাসি’ তরুণীর মন্তব্যে মজার জবাব শাহরুখের
  • ২৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: ‘স্বামীর থেকেও বেশি ভালোবাসি আপনাকে।’ শাহরুখ খানকে দেখে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি তরুণী। অকপটে স্বীকার করেছেন ভালোবাসার কথা। তার জবাবে ফের মন জয় করলেন কিং খান। শুধু পর্দাতেই নন, বাস্তবেও তাঁর উপস্থিত বুদ্ধি আর রসবোধে বারবার মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। ফের তারই প্রমাণ মিলল। 

Advertisement

সম্প্রতি একটি রিয়েল এস্টেট সংস্থা আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ম্যাঙ্গালুরু পৌঁছেছিলেন শাহরুখ। সেখানে নিজের জনপ্রিয় সব গানের তালে নেচে দর্শকদের মাতিয়ে রেখেছিলেন তিনি। পাশাপাশি, অনুরাগীদের সঙ্গে গল্প- আড্ডাতেও মেতে ওঠেন অভিনেতা। অনুষ্ঠানের মাঝেই এক তরুণী বলেন, ‘আমি আমার স্বামীর থেকেও আপনাকে বেশি ভালোবাসি।’ মুহূর্তে চারিদিকে হাসির রোল ওঠে। লজ্জা পেয়ে যান শাহরুখও। তারপরই তাঁর ঝটিতি জবাব, ‘একথা আপনার স্বামী যেন না শোনেন! তাহলে কিন্তু আজ রাতে আমাকে এখান থেকে পালাতে হবে।’ শাহরুখের এই রসিক জবাবে হাসিতে ফেটে পড়েন দর্শকরা। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অভিনেতার স্বঃস্ফূর্ত বুদ্ধিদীপ্ত জবাবে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। তবে এমন মজার জবাবেই থেমে থাকেননি তিনি। বলেন, ‘আপনার ভালোবাসার 
জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চাই, আপনি আপনার পরিবার, স্বামী ও সন্তানদের নিয়ে সবসময় সুখে থাকুন, আপনার সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এটাই আমার প্রার্থনা।’ ভিডিয়োটি দেখে অনেকেই লিখেছেন, ‘এই কারণেই তিনি কিং খান।’ কারও মন্তব্য, ‘এমন জবাব শুধু শাহরুখই দিতে পারেন।’  
 

Advertisement
সম্পর্কিত সংবাদ