Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

আইনি জটে শাহরুখ কন্যা

আইনি বিপাকে জড়ালেন শাহরুখ কন্যা সুহানা খান। আলিবাগে একটি জমি কেনার জন্য বিপাকে পড়েছেন তিনি। জানা গিয়েছে, আলিবাগে ১২ কোটি ৯১ লক্ষ টাকা খরচ করে একটি জমি কিনেছিলেন সুহানা।

আইনি জটে শাহরুখ কন্যা
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আইনি বিপাকে জড়ালেন শাহরুখ কন্যা সুহানা খান। আলিবাগে একটি জমি কেনার জন্য বিপাকে পড়েছেন তিনি। জানা গিয়েছে, আলিবাগে ১২ কোটি ৯১ লক্ষ টাকা খরচ করে একটি জমি কিনেছিলেন সুহানা। সম্প্রতি জানা গিয়েছে, ওই জমির মালিকানা রয়েছে প্রশাসনের কাছে। কেবল কৃষিকাজের জন্য নির্ধারিত জমিটি। যদিও সুহানা নাকি জমিটি কিনেছিলেন তাঁর তিন বোন অঞ্জলি, রেখা ও প্রিয়ার থেকে। তাঁরা এই জমি নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। কোন দাবিটি সত্যি? তা নিয়েই তৈরি হয়েছে সংশয়। ইতিমধ্যে ৭৭.৪৬ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি জমা দিয়েছেন সুহানা। জানা গিয়েছে, জমি কেনার সময় কৃষক হিসেবে দেখানো হয়েছে সুহানাকে! জমির মালিকানা নিয়ে তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই এ সংক্রান্ত রিপোর্ট পেশ করা হবে বলে খবর। সুহানার বা তাঁর টিমের তরফে এই ইস্যুতে  কোনও বিবৃতি দেওয়া হয়নি। এরপর ‘কিং’ ছবিতে দেখা যাবে তাঁকে। সেই ছবির হাত ধরেই বড়পর্দায় ডেবিউ হবে তাঁর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ