Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অতিথি হতে নারাজ শাহরুখ

কাজল ও টুইঙ্কল খান্নার টক শো নিয়ে আলোচনার অন্ত নেই। বলি পাড়ার তারকাদের হাঁড়ির খবর ফাঁস করতে সিদ্ধহস্ত দুই নায়িকারা।

অতিথি হতে নারাজ শাহরুখ
  • ৮ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• কাজল ও টুইঙ্কল খান্নার টক শো নিয়ে আলোচনার অন্ত নেই। বলি পাড়ার তারকাদের হাঁড়ির খবর ফাঁস করতে সিদ্ধহস্ত দুই নায়িকারা। আবার একাধিকবার বেফাঁস মন্তব্য করে তাঁরা নিজেরাও বিতর্কে জড়িয়েছেন।

Advertisement

এই অনুষ্ঠানের শুরুর দিকে অতিথি হয়েছিলেন সলমন খান ও আমির খান। তবে বলিপাড়ার কিং খান শাহরুখ এখনও গেস্ট হয়ে আসেননি। কেন? তা নিয়ে ইন্ডাস্ট্রির অভ্যন্তরে নানা মুনির নানা মত। এবার জবাব দিলেন খোদ শাহরুখই। সম্প্রতি তাঁকে প্রশ্ন করা হয়েছিল ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ অনুষ্ঠানে কেন যাননি তিনি? অভিনেতা জানান, ‘ওদের টক শোতে যেতে না পেরে আমারও খারাপ লাগছে। আমি এখন নতুন সিনেমার (কিং) শ্যুটিংয়ে ব্যস্ত। তাছাড়া মাঝে হাতে চোটও পেয়েছি। তাই সময় পাইনি। আর যেতে না পারলেও প্রায়শ্চিত্ত হিসেবে প্রত্যেকটি পর্ব দেখছি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ