Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রতারণার মামলায় আদালতে স্বস্তি শাহরুখ, দীপিকার

আদালতে স্বস্তি পেলেন অভিনেতা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। কয়েকদিন আগেই রাজস্থানের ভরতপুরে তাঁদের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের হয়েছিল।

প্রতারণার মামলায় আদালতে স্বস্তি শাহরুখ, দীপিকার
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: আদালতে স্বস্তি পেলেন অভিনেতা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। কয়েকদিন আগেই রাজস্থানের ভরতপুরে তাঁদের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের হয়েছিল। একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে যোগ দিয়েছিলেন তাঁরা। সেই গাড়িটির একাধিক প্রযুক্তিগত ত্রুটি রয়েছে বলে অভিযোগ। এ কারণে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তবে বৃহস্পতিবার রাজস্থান হাইকোর্ট এই মামলায় স্থগিতাদেশ দিয়েছে। জানা গিয়েছে, ভরতপুরের এক বাসিন্দা হরিয়ানা থেকে ওই গাড়িটি কেনেন। ২০২২ সালের জুন মাসে কেনা গাড়িটি মাত্র ৭ মাস মতো ব্যবহার করতে পেরেছিলেন তিনি। তারপরেই যান্ত্রিক ত্রুটি দেখা যায়। সংস্থার কাছে অভিযোগ করেও লাভ হয়নি বলে জানিয়েছিলেন তিনি। এরপরই অভিযোগ দায়ের করেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ