টেনিস তারকা লিয়েন্ডার পেজের পরিবারে শোকের ছায়া। প্রয়াত লিয়েন্ডারের পিতা ভেস পেজ। বার্ধক্যজনিত সমস্যার জেরে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন। ভর্তি হয়েছিলেন হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না। হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন হকি খেলোয়াড় ভেস পেজ। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ওলিম্পিক্সে হকিতে পদক জিতেছিলেন লিয়েন্ডারের পিতা।



