নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল কংগ্রেস। ২৯৪টি আসনেই সংগঠন শক্তিশালী করার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। তবে সিপিএমের সঙ্গে ফের জোট করে ভোটে লড়বে কি না, সেই সিদ্ধান্ত কংগ্রেস এখনও নেয়নি।
Advertisement
প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক অবস্থা এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে শনি ও রবিবার বিস্তারিত আলোচনা হয়। সর্বভারতীয় কংগ্রেস কমিটির তরফে নিযুক্ত এরাজ্যের পর্যবেক্ষক গোলাম আহমেদ মির এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে এই বৈঠক হয়। আলোচনা হয়েছে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্র ধরে ধরে। আগামী বিধানসভা ভোটের আগে হাতে রয়েছে মাত্র একবছর। এই সময়ের ভিতরেই সংগঠনের ফাঁক-ফোঁকর বন্ধ করতে ‘মিশন-২৬’-এর লক্ষ্যমাত্রা নিয়েছে প্রদেশ কংগ্রেস। সব আসনের খুঁটিনাটি তথ্য সামনে রেখে পর্যালোচনা করা হয়েছে। ৫০টি আসনকে একটি দফা হিসেবে চিহ্নিত করে সংগঠনকে শক্তিশালী করার উপর জোর দিয়েছে বিধান ভবন।
তবে সামগ্রিক এই আলোচনায় প্রশ্ন উঠেছে, সিপিএমের সঙ্গে জোট করে কি কংগ্রেস ছাব্বিশের নির্বাচনী যুদ্ধে নামবে? এর সদুত্তর এখনও পর্যন্ত দিতে পারেননি দিল্লি ও রাজ্যের কংগ্রেস নেতারা। এআইসিসির পর্যবেক্ষক গোলাম আহমেদ মির বলেন, আমাদের লক্ষ্য হল কংগ্রেসকে শক্তিশালী করা। তারপর চলার পথে সিদ্ধান্ত নেওয়া হবে, এই প্রশ্নে আগামী দিনে কী করব আমরা। আমরা কত আসনে লড়ব, তার চেয়েও গুরুত্বপূর্ণ হল ২৯৪টি আসনেই কংগ্রেসকে শক্তিশালী করা।
সদ্যসমাপ্ত ৬টি বিধানসভা আসনের উপনির্বাচনে সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট হয়নি। ফলে আগামী দিনে ওই দুই দল হাত ধরাধরি করে লড়বে কি না তা এখনও স্পষ্ট নয়।