নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের লাগাতার হুমকির অভিযোগে দায়ের হওয়া মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।
Advertisement
সাগর দত্তর সিনিয়র চিকিৎসকদের একাংশের অভিযোগ, হাসপাতালে এখনও থ্রেট কালচার অব্যাহত। জুনিয়র ডাক্তারদের হাতে লাগাতার হেনস্তা হতে হচ্ছে ও তাদের হুমকি শুনতে হচ্ছে বলে সিনিয়র ডাক্তারদের অভিযোগ। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলার শুনানি হয়। সবপক্ষের বক্তব্য শোনার পর এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষও এবং রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি।
মামলাকারী চিকিৎসক মনোজিৎ মুখোপাধ্যায়ের আইনজীবীর অভিযোগ করেন, আর জি করের ঘটনার পর সাগর দত্ত মেডিক্যাল কলেজে তাদের প্রতিবাদের সময়ে শাসক দলের ঘনিষ্ঠ কিছু জুনিয়র ডাক্তার তাদের হুমকি দেয়। গত ৫ সেপ্টেম্বর হাসপাতালের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের বৈঠকের সময় শাসক ঘনিষ্ঠ ওই ডাক্তারি পড়ুয়ারা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে দাবি মামলাকারীর।