Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

প্রেস্টিজের একাধিক পণ্য বাজারে

রান্নায় আরও স্বাচ্ছন্দ্য আনতে আরও টেকসই নন স্টিক কুকওয়্যার ‘ট্রি-প্লাই হেক্সাম্যাজিক’ আনল টিটিকে প্রেস্টিজ। ফ্রাই প্যান এবং কড়াই— এই দু’টি ক্ষেত্রে নতুন সুবিধা পাবেন ক্রেতারা।

প্রেস্টিজের একাধিক পণ্য বাজারে
  • ২৪ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রান্নায় আরও স্বাচ্ছন্দ্য আনতে আরও টেকসই নন স্টিক কুকওয়্যার ‘ট্রি-প্লাই হেক্সাম্যাজিক’ আনল টিটিকে প্রেস্টিজ। ফ্রাই প্যান এবং কড়াই— এই দু’টি ক্ষেত্রে নতুন সুবিধা পাবেন ক্রেতারা। সংস্থাটি দাবি করেছে, বারবার ব্যবহার করার পরও ওই বাসনের কোটিং বা উপরের স্তর অনেক বেশি টেকসই থাকবে। কুকওয়্যারগুলিতে থাকছে ১৫ বছরের ওয়্যারেন্টি এবং ননস্টিক কোটিংয়ের উপর থাকছে তিন বছরের ওয়্যারেন্টি। প্যান ও কড়াইয়ের দাম শুরু যথাক্রমে ২,৮৪৫ টাকা এবং ২,৯৯৫ টাকা থেকে। এগুলির পাশাপাশি প্রেস্টিজ টিটিকে এনেছে প্রেস্টিজ এনডুরা প্রো মিক্সার গ্রাইন্ডার। এতে একই সঙ্গে ১৪টি পরিষেবা মিলবে বলে দাবি করেছে সংস্থাটি। ১০ হাজার ৯৯৫ টাকা দামের এই মিক্সার মেশিনটি এখন মিলবে ৭ হাজার ১৫০ টাকায়, জানিয়েছে সংস্থা।     

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ