Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বাতিল উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন, চিন্তায় যাত্রীরা

উত্তরবঙ্গ যাওয়ার একাধিক ট্রেন বাতিল করল শিয়ালদহ ডিভিশন। এর ফলে সমস্যায় পড়লেন প্রচুর রেল যাত্রী থুড়ি পর্যটকরা।

বাতিল উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন, চিন্তায় যাত্রীরা
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরবঙ্গ যাওয়ার একাধিক ট্রেন বাতিল করল শিয়ালদহ ডিভিশন। এর ফলে সমস্যায় পড়লেন প্রচুর রেল যাত্রী থুড়ি পর্যটকরা। কী ভাবে ঘুরতে যাবেন তা নিয়ে যথারীতি চিন্তায় পড়ে গিয়েছেন তাঁরা। জানা যাচ্ছে, তিলডাঙা-নিউ ফরাক্কা রেলপথে ভূমিধসের ঘটনার ঘটেছে। তার জেরেই দুরপাল্লার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।  শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের উত্তরবঙ্গ এক্সপ্রেস চলবে। এছাড়া বাতিল করা হয়েছে, রাত ১০টা ০৫ মিনিটের মালদহগামী ১৩১৫৩ গৌড় এক্সপ্রেস, রাত ৮টা ৩০ মিনিটের আলিপুরদুয়ারগামী ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, রাত ১০টা ১৫ মিনিটের হলিদিবাড়িগামী ১২৩৪৩ দার্জিলিং মেল, রাত ১১টা ২০ মিনিটের ১২৩৭৭ পদাতিক এক্সপ্রেস এবং আগামীকাল অর্থাৎ শুক্রবার ভোর ৬টা ৫০ মিনিটের ১৩১৭৩ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পূর্ব রেলের সিপিআরও জানিয়েছেন, ইঞ্জিনিয়াররাও চেষ্টা চালাচ্ছেন যাতে তাড়াতাড়ি সব কিছু ঠিকঠাক করা সম্ভবপর হয়। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ