Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আলু চাষি ও ব্যবসায়ীদের নয়া সংগঠনের বৈঠকে একাধিক মন্ত্রী

রাজ্যের আলু চাষি ও ব্যবসায়ীদের নতুন সংগঠন পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ পটেটো গ্ৰোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের বৈঠক অনুষ্ঠিত হল হরিপালে।

আলু চাষি ও ব্যবসায়ীদের নয়া সংগঠনের বৈঠকে একাধিক মন্ত্রী
  • ৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: রাজ্যের আলু চাষি ও ব্যবসায়ীদের নতুন সংগঠন পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ পটেটো গ্ৰোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের বৈঠক অনুষ্ঠিত হল হরিপালে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, প্রদীপ মজুমদার, স্বপন দেবনাথ, বেচারাম মান্না, সংগঠনের আহ্বায়ক স্বপন সামন্ত সহ একাধিক বিধায়ক। এছাড়া রাজ্যের প্রতিটি জেলা থেকে চাষি ও ব্যবসায়ী প্রতিনিধিরা বৈঠকে যোগ দিয়েছিলেন। রবিবার বৈঠক শেষে মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সংগঠনে মুষ্টিমেয় কয়েকজন তাঁদের ব্যক্তিগত স্বার্থে কাজ করছেন। রাজ্য সরকারকে সহযোগিতাও করছেন না। সেই কারণেই নতুন সংগঠন তৈরি করা হয়েছে। এই সংগঠনের মাধ্যমে সরকারের সঙ্গে সুষ্ঠু আলোচনার মাধ্যমে আলু চাষি ও ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত করা হবে। আরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি আলুর প্রক্রিয়াকরণেও জোর দেওয়া হবে।  আলুর মূল্যবৃদ্ধি, ভিন রাজ্যে আলু পাঠানো সহ বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে এতদিন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যদেরই আলোচনা হতো। এদিন বৈঠকের পর মন্ত্রী, বিধায়করা কার্যত বুঝিয়ে দিয়েছেন, আগামী দিনে রাজ্য সরকারের সঙ্গে আলু বিষয়ক বৈঠকে পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ পটেটো গ্ৰোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনকে প্রাধান্য দেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ