বদলি আটকাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চের একাধিক সদস্য। বর্তমান পোস্টিং এরিয়া থেকে অনেক দূরে বদলি করা হচ্ছে। এই অভিযোগে মামলা। মামলাকারীদের দাবি, ট্রান্সফার কমিটির দু’-একজন সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এতদূরে ট্রান্সফার করা হচ্ছে। কারোর পোস্টিং রয়েছে নব মহাকরণে, তাঁকে বদলি করা হচ্ছে আলিপুরদুয়ারে। সেই বদলি আটকাতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের।


