Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে সপ্তম পে কমিশন, মহিলাদের বিনামূল্যে বাস ভ্রমণ, আর কী কী মান্যতা পেল মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে?

আজ রাজ্যে নতুন সরকার গঠনের পর ছিল দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। আর এই বৈঠকে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার।

রাজ্যে সপ্তম পে কমিশন, মহিলাদের বিনামূল্যে বাস ভ্রমণ, আর কী কী মান্যতা পেল মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে?
  • ১৮ মে, ২০২৬ ১৪:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  আজ রাজ্যে নতুন সরকার গঠনের পর ছিল দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। আর এই বৈঠকে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে অনুমোদন পেল সপ্তম পে কমিশন। তবে বহু প্রতীক্ষিত মহার্ঘ ভাতা নিয়ে কোনো আলোচনা আজ হয়নি বলে জানান নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, রাজ্যের সরকারি কর্মচারী, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার উদ্দেশ্যে রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএ প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তিনি বলেন, 'আজকের বৈঠকের এজেন্ডায় ডিএ ছিল না। তাই এই বিষয়ে আলোচনা হয়নি। ভবিষ্যতে অবশ্যই বিষয়টি নিয়ে আলোচনা হবে'। অন্যদিকে বহু চর্চিত 'অন্নপূর্ণা ভান্ডার' প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দেন মন্ত্রী। তিনি জানান, যাঁরা বর্তমানে 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পের সুবিধাভোগী তাঁদের আর নতুন করে কোনো আবেদন করতে হবেনা। তাঁদের নাম স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। খুব শীঘ্রই এর জন্য একটি পোর্টালও চালু করা হবে। যারা সিএএ বা ট্রাইবুনালে আবেদন করেছেন তারাও অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন।

Advertisement

মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি চাকরি ও সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণের হার, রাজ্য তালিকাভুক্ত ওবিসি তালিকার পুনর্বিবেচনা করা হবে বলেও জানান অগ্নিমিত্রা পাল। হাই কোর্টের নির্দেশ মেনেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে রাজ্য সরকার। এ ছাড়াও তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও ধর্মীয় শ্রেনী বিন্যাস সহায়তা মূলক ভিত্তিতে চালু থাকা কিছু সহায়তামূলক প্রকল্প ১ জুন থেকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে। সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের প্রকল্প। আগামী ১ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে পরিবহণের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Advertisement
সম্পর্কিত সংবাদ