Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সন্তোষপুরে সাত মাসের শিশুকন্যা করোনায় আক্রান্ত

সাত মাসের এক শিশুকন্যা আক্রান্ত হল করোনায়। ভর্তি আছে পঞ্চসায়র এলাকার একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, মঙ্গলবার জ্বর, সর্দি-কাশি প্রভৃতি উপসর্গের জন্য বাচ্চাটিকে ভর্তি করা হয় সেখানে।

সন্তোষপুরে সাত মাসের শিশুকন্যা করোনায় আক্রান্ত
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাত মাসের এক শিশুকন্যা আক্রান্ত হল করোনায়। ভর্তি আছে পঞ্চসায়র এলাকার একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, মঙ্গলবার জ্বর, সর্দি-কাশি প্রভৃতি উপসর্গের জন্য বাচ্চাটিকে ভর্তি করা হয় সেখানে। বাড়ি সন্তোষপুর এলাকায়। পরীক্ষা করালে করোনা ধরা পড়ে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ওয়ার্ডেই চিকিৎসা চলছে। এমনটাই জানিয়েছে হাসপাতালের এক পদস্থ সূত্র। এবার করোনা পর্বে এত ছোট শিশু এই প্রথম আক্রান্ত হল বলে জানা গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এবারের কোভিডে সিংহভাগ ক্ষেত্রেই কোনও ধরনের জটিলতা ছাড়াই প্রাপ্তবয়স্করা সুস্থ হচ্ছেন। শিশুদের ক্ষেত্রে করোনায় উদ্বেগ আরও কম।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ