Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

উন্নত চিকিৎসা পরিষেবা দিতে সেবালয় প্রকল্প

প্রত্যন্ত গ্রাম্য এলাকার বাসিন্দাদের উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য শনিবার বসিরহাটে সেবালয় নামে নতুন এক প্রকল্প চালু হয়েছে।

উন্নত চিকিৎসা পরিষেবা দিতে সেবালয় প্রকল্প
  • ১১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: প্রত্যন্ত গ্রাম্য এলাকার বাসিন্দাদের উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য শনিবার বসিরহাটে সেবালয় নামে নতুন এক প্রকল্প চালু হয়েছে। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিভিন্ন দিনে এই পরিষেবা দেওয়া হবে। চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, সুগার, রক্তচাপ সহ বিভিন্ন রোগ নির্ণয় করার পাশাপাশি তার চিকিৎসার ব্যবস্থাও করা হবে। প্রতি সোম ও বৃহস্পতিবার বিভিন্ন জায়গায় শিবির করে এই চিকিৎসা পরিষেবা দেওয়া  হবে। এছাড়া ৫ জুন থেকে প্রতিটি গ্ৰাম পঞ্চায়েত অফিস থেকে দেওয়া হবে এই পরিষেবা। এদিন বসিরহাট ১ ব্লকের কমিউনিটি হলে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় প্রকল্পটির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলার খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল, বসিরহাট ১ ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ শফিকুল ইসলাম, মৎস্য কর্মাধ্যক্ষ শারিফুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমুখ। এদিন বিধায়ক বলেন, টাকার অভাবের জন্য এলাকার বহু মানুষ সেভাবে চিকিৎসা পরিষেবা নিতে পারেন না। তাঁদের কথা ভেবেই এই প্রকল্প নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ