ফ্লোরিডা: পাঁচ বছর আগে শেষবার পেশাদার টেনিস খেলেছেন সেরেনা উইলিয়ামস। ২০২২ সালের ইউএস ওপেনের পর অবসর নিয়েছিলেন তিনি। অনুরাগীরা ধরেই নিয়েছিলেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরেনা টেনিস র্যাকেট তুলেই রেখেছেন। কিন্তু তাঁর প্রাক্তন কোচ রিক ম্যাকি জানিয়েছেন, ফের কোর্টে ফিরবেন সেরেনা। ইতিমধ্যেই ফ্লোরিডায় জোরকদমে প্রস্তুতি শুরু করেছেন তিনি। রিক ম্যাকির মন্তব্য, ‘সেরেনার ভালো বন্ধু অ্যালিসিয়া পার্ক। তাঁর সঙ্গেই নিঃশব্দে ট্রেনিং করছে সেরেনা। কোর্টে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা।’ উল্লেখ্য ৪৪ বছরের মার্কিনি টেনিস তারকা বর্তমানে দুই সন্তানের জননী।



