১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: আমেরিকার শুল্কবোঝা কমার জেরে শেয়ার বাজার নিয়ে আশাবাদী ছিল বণিক মহল। কিন্তু মঙ্গলবার উলটো পরিস্থিতির সাক্ষী থাকল দালাল স্ট্রিট। ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স। বিশেষ করে আইটি স্টকের বাজারে ধস নেমেছে। নিফটিও পড়েছে প্রায় ২৮৯ পয়েন্ট। তবে এরই মাঝে চলতি অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস মিলল। অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ৮.১ শতাংশ জিডিপি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে রিপোর্ট স্টেট ব্যাংকের। ২০২২-২৩ সংশোধিত ভিত্তিবর্ষের নিরিখেই এই পূর্বাভাস দেওয়া হয়েছে। জানা গিয়েছে, চলতি অর্থবর্ষের প্রথমার্ধে জিডিপি বৃদ্ধির হার ছিল ৮ শতাংশ।

Advertisement